মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার ও বিএনপির প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে সোনারগাঁ ছাত্রলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জানুয়ারি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেন সোনারগাঁ উপজেলা পৌর ও ডিগ্রি কলেজ ছাত্রদল। জেলা ছাত্রদলের সিনিয়র সম্পাদক ও সোনারগাঁ উপজেলা ছাত্রদলের আহবায়ক জাকারিয়া ভূঁইয়া উদ্যোগে এ দোয়া মাহফিলে অংশগ্রহন করেন সোনারগাঁ উপজেলা, পৌর ও ডিগ্রি কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা। প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা এবং দেশবাসী শান্তি চেয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ