বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, এই সরকারের অধীনে যেখানে স্কুল-কলেজ ও মসজিদ-মাদরাসার নির্বাচনও সুষ্ঠু হয় না, সেখানে উপজেলা নির্বাচনে কী হবে তা সংসদ নির্বাচনে প্রমাণ হয়ে গেছে।
অবশ্য বিএনপির কর্মকৌশল প্রণয়নে যুক্ত থাকেন এমন একজন নেতা বলেন, নির্বাচনবিমুখ দল রাজনীতিতে হারিয়ে যায়। এবার উপজেলা নির্বাচনে না গেলে যে ভুল হবে তা কাটিয়ে ওঠা বিএনপির জন্য কঠিন হবে।
বিএনপির দুই গুরুত্বপূর্ণ নেতা মনে করেন, এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ পাল্টানো কঠিন। তাই এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে সব কূল রক্ষা হয়। এ ক্ষেত্রে তাঁদের পরামর্শ, দলীয়ভাবে না গিয়ে নেতারা স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। দল তাঁদের অনানুষ্ঠানিকভাবে সহযোগিতা করবে।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে তাতে অংশগ্রহণ করা উচিত কি না তা নিয়ে দলে আলোচনা হবে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ