1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

দশ বছর পর আশা পূরণ হয়েছে ……………..জামপুরে গণসংবর্ধনায় আব্দুল্লাহ আল কায়সার এমপি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪

দশ বছর পর আশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়ন গণসংবর্ধনা সোনারগাঁও আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। ১৯ জানুয়ারি শুক্রবার বিকেলে জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ুন কবির ভুইঁয়ার উদ্যোগে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাতকে গন সম্বর্ধনা দেওয়া হয়। জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির ভূইয়ার সভাপতিত্বে,সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া,যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান,ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা,আরিফ মাসুদ বাবু,লায়ন মাহবুবুর রহমান বাবুল, সামসুল আলম সামসু,আল আমিন সরকার,সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার। আওয়ামী লীগ নেতা আহসান হাবীব টিপু,জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবির ভূইয়া সুমন,আলহাজ বিল্লাল ভূইয়া,এছাড়াও জামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আব্দুল্লাহ আল কায়সার বলেছেন,বিগত ১০ বছরে পিছিয়ে পড়া সোনারগাঁওকে আগামী ৫ বছরের মধ্যে উন্নয়ন করে মডেল সোনারগাঁ গড়ে তুলবো এটা আমার চ্যালেঞ্জ। তিনি বলেন আপনারা আমাকে বিপুল ভোটে এমপি বানিয়েছেন এখন আমার দায়িত্ব হলো আপনাদের সুখে শান্তিতে রাখা,অবকাঠামো উন্নয়ন করা। সেজন্য আমার সাথে জামপুর ইউনিয়নের প্রতিটি নেতাকর্মীরও দায়িত্ব আমার সাথে আপনাদের ভালো রাখার দায়িত্ব এবং সোনারগাঁওয়ে সর্ব সাধারনের উন্নয়ন লক্ষে কাজ করা ও সোনারগাঁও কে মাদক মুক্ত করা আমার সাথে আপনাদেরও দায়িত্ব।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park