ঘোষণা হয় বিলুপ্ত করার জন্য নারায়ণগঞ্জ জেলা-মহানগরসহ সকল স্বেচ্ছাসেবক লীগের কমিটি। কেন্দ্রীয় সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে প্রায় দেড় বছর অপেক্ষার প্রহর সমাপ্তি করে, ১৬ বছর পর নারায়ণগঞ্জ জেলা ও ৫ বছর পর নারায়ণগঞ্জ মহানগর কমিটির সম্মেলন সম্পন্ন হয়। প্রায় অর্ধ বছর পার হয়ে গেলেও নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়নি। তবে কেন্দ্রীয় নেতাদের জানান ‘নির্বাচনের কৌশলগত কারণে কমিটি সম্পন্ন হয়নি, তবে নতুন বছরের চলতি মাসেই ঘোষণা দেওয়া হবে জেলার স্বেচ্ছাসেবক লীগের কমিটি গুলো। এর আগে গত জুলাইয়ের শেষ দিনে অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। পরদিন থেকে শোকের মাস থাকায় নতুন কমিটি ঘোষণা দেয়নি। পরে কয়েক দফায় কমিটি ঘোষণা করার কথা থাকলেও সেটি আর দেয়া হয়নি। তবে, নারায়ণগঞ্জের নেতাদের কর্মীরা অধির আগ্রহে কেন্দ্রীয় নেতাদের দিকে তাকিয়ে আছে। তাদের সিদ্ধান্তকেই প্রাধান্য দিয়ে নতুন কমিটির প্রত্যাশা ব্যাক্ত করেছেন। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, নির্বাচন কালীন সময়ে নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের কোন কমিটি দেইনি । কারণ এখানে কেউ সভাপতি হলে বাকিরা মন খারাপ করতো। আর এতে নির্বাচনের ওপর প্রভাব পড়তে পারতো। যেহেতু কমিটি দেয়া হয়নি তাই সবাই নির্বাচনে একসাথে মিলে কাজ করছে এবং নৌকা প্রতীককে জয় এনে দিয়েছেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে শপথ নিয়েছেন। এখন কিছু আনুষ্ঠানিকতার বাকি আছে, কিছু কাজ বাকি আছে। তবে আগামী তিন চার দিনের মধ্যে আমরা বসে সিদ্ধান্ত নিয়ে ফেলবো। বলা যায়, চলতি মাসের মধ্যেই ইনশাআল্লাহ আমরা কমিটি দিতে পারব। উলেখ্য, গত ১৬ জানুয়ারি ২০২২ সালে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং এর অন্তর্গত থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশক্রমে, জেলা ও মহানগর শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং এর অন্তর্গত সদর থানা, ফতুল্লা থানা, সিদ্ধিরগঞ্জ থানা, বন্দর থানা, রূপগঞ্জ থানা, সোনারগাঁ থানা কমিটি ও মহানগরের অন্তর্গত ২৭টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ