1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ ফরিদ আহমেদের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (সিএ) ফরিদ আহমেদ ভূঁইয়া (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ১০ টা ৪৫ মিনিটে মারা যান। ফরিদ আহমেদ এদিন সকালে ঢাকার কেরানীগঞ্জের বাসা থেকে বাসযোগে লৌহজংয়ে অফিসের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে উপজেলার ঘোড়দৌড় কাঠপট্টি এলাকায় বাসে বুকে ব্যথা অনুভব করেন। এ সময় তিনি পাশের যাত্রীকে ফোন নম্বর দিয়ে তার অফিসে কল দিতে বলেন। এরপর উপজেলা প্রশাসনের লোকজন গাড়ি নিয়ে ফরিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর মৃত্যু হয়। ফরিদ আহমেদের পৈত্রিক বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তিন বছরের অধিক সময় তিনি লৌহজংয়ে কর্মরত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার বিকেলেই কুমিল্লায় গ্রামের বাড়িতে ফরিদ আহমেদের লাশ নিয়ে গিয়ে দাফন করা হয়েছে।#

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park