1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

রূপগঞ্জে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে আরও সাত হাজার কম্বল বিতরণ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪

দেশের বৃহত্তম শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তিনটি স্পটে দ্বিতীয় দফায় আরও সাত হাজার কম্বল বিতরণ করেছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল থেকে উপজেলার কাঞ্চনের কেন্দুয়া মোগলের বাগান বাড়ি এলাকায় চার হাজার, আতলাপুরে এক হাজার ও পূর্বাচল ২১ নম্বর সেক্টর রাজউক অফিসের সামনে দুই হাজার কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও কালের কণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. লিয়াকত হোসাইন, বসুন্ধরা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার আবু হেনা, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

ইমদাদুল হক মিলন বলেন, আজকে আমরা সাত হাজার কম্বল বিতরণ করছি। দেশের আরও বিভিন্ন জায়গায় আমরা কম্বল বিতরণ করছি। বসুন্ধরা গ্রুপ থেকে প্রতি বছর শীতের সময় যেন মানুষের কষ্ট না হয় সেজন্য সারাদেশে দুই থেকে তিন লাখ কম্বল বিতরণ করে থাকি। গতকাল করেছি রূপগঞ্জে আজও করছি। আমাদের উদ্দেশ্য একটাই, যেন এই শীতে কোনো মানুষ কষ্ট না পায়। রূপগঞ্জ এলাকা পছন্দ করার কারণ হচ্ছে আমাদের বসুন্ধরা গ্রুপ এই এলাকা থেকে খুব কাছে। এ এলাকার মানুষকে আমাদের নিজেদের মানুষ মনে করি। নিজেদের এলাকার কোনো মানুষ যেন কষ্ট না পায় সেজন্য আমরা এ কম্বল বিতরণ করছি।

তিনি আরও বলেন, এর পাশাপাশি আমরা আরও কিছু কাজ করছি। আমরা একেবারে পরিষ্কারভাবে বলে দিতে চাই, এই এলাকার কোনো মেধাবী ছেলে-মেয়ে, ছাত্র বা ছাত্রী পড়াশোনার জন্য যদি আমাদের কাছে যায় তাদের সারাজীবন পড়ানোর দায়িত্ব আমাদের।

কোনো গরিব মানুষ যদি চিকিৎসা করাতে না পারে তার চিকিৎসার দায়িত্ব নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, এই এলাকায় অনেক কাজ করতে চাই। বসুন্ধরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করি। এই এলাকার একজন মানুষও যেন কষ্টে না থাকে আমরা সেজন্য এখানে কম্বল বিতরণ করছি এবং এরকম আরও অনেক কাজ করবো, যেন এখানকার মানুষ ভালো থাকে।

এর আগে সোমবার (১৫ জানুয়ারি) কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া হাজি ইয়াদ আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে ১০ হাজার কম্বল বিতরণ করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park