শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনের ইশতিহারের অন্যতম লক্ষ্য হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত করা।
শিক্ষা মন্ত্রী এই লক্ষ্যে সকলকে নিয়ে সুশাসন ও জবাবদিহিতামূলক শিক্ষা খাত গড়ে তোলা এবং শিক্ষার রূপান্তরের কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি আজ সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানদের সাথে মত বিনিময়ের সময় এ কথা বলেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ