1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

শীত নিবারণ করতে গিয়ে রংপুর অঞ্চলে ৪৬ জন দগ্ধ : মৃত্যু ২

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪

শৈত্যপ্রবাহ চলছে উত্তরাঞ্চলের রংপুর বিভাগজুড়ে। হাড়কাঁপানো তীব্র ঠান্ডায় নাকাল মানুষজন। শীতে নাকাল এই মানুষেরা বিকল্প পন্থায় শীত নিবারণ করতে গিয়ে আগুন পোহানো, গরম পানি করা ও সংশ্লিষ্ট অন্যান্য ঘটনায় গত ১৩ দিনে ৪৬ জন দগ্ধ হয়ে ভর্তি হয়েছেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।
তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ও গতকাল শনিবার দুই নারীর মৃত্যু হয়েছে। এর মধ্যে আজ রোববার সকালে মারা যান রংপুর নগরীর তাজহাট এলাকার মৃত রানা মিয়ার স্ত্রী নাসরিন বেগম (৩৫)। গতকাল শনিবার দুপুরে মারা যান পীরগাছা উপজেলার মৃত জালাল উদ্দিনের স্ত্রী আলেয়া বেগম (৬৫)।
হাসপাতালের বার্ন ইউনিট সূত্র জানায়, গত ১৩ দিনে বার্ন ইউনিটে ভর্তি হন ৪৬ জন রোগি।  তাদের বেশিরভাগই নারী ও শিশু। দগ্ধ রোগিদের শরীরের ১০  থেকে ৪৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। অসাবধনার কারণে এসব দূর্ঘটনা ঘটেছে। তাদেরকে বার্ন ইউনিট, সার্জারি, শিশু ও মহিলা ওয়ার্ডে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ইনচার্জ ফারুক আলম দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিৎ করে জানান, চিকিৎসাধীন রোগীদের শরীরের ১০ থেকে ৪৫ শতাংশ পুড়ে গেছে। অসাবধানতার কারণে এসব দুর্ঘটনা ঘটছে।
এ প্রসঙ্গে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা: আ. ম. আখতারুজ্জামান বলেন, রোগির সংখ্যা আজকে বেড়ে ৪৬ হয়েছে। তবে আগুন পোহাতে দগ্ধের সংখ্যা কম হলেও গরম পানিসহ অন্যান্য ঘটনার দগ্ধের সংখ্যা বেশি। দুই নারীর মৃত্যুর বিষয়টি তিনিও নিশ্চিত করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park