1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

গিয়াসউদ্দিন কলেজের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জানুয়ারী) সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে অবস্থিত গিয়াসউদ্দিন এডুকেশন কমপ্লেক্স কনভেনশন সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুল হাকিম, প্রধান আলোচক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, বিশেষ অতিথি ঢাকা বিশ্ব বিদ্যালয়ের পরীক্ষ নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী, ইঞ্জিঃ আহসান উল্লাহ, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) উমর
ফারুক, আবু তালেব, আবু তাহের, এইচ,এম,ফারুক ও রাজিব আহাম্মেদ প্রমূখ।
এসময় প্রধান অতিথি মো. আব্দুল হাকিম বলেন, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অনেক সুনাম শুনেছি, এই সুনাম ধরে রাখতে হবে। এই সুনাম ধরে রাখতে হলে ছাত্র,শিক্ষক ও অভিভাবকদের সমন্বয় এক সাথে কাজ করতে হবে। আমি প্রত্যাশা করব শুধু নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নয় ঢাকা শিক্ষাবোর্ডে যেন গিয়াসউদ্দিন ইসলাম মডলে কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কলেজের শ্রেনীকক্ষে অতিথিদের সাথে নিয়ে কেককাটা হয়।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park