1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

মঙ্গলবার শুরু হবে মাসব্যাপি লোকজ উৎসব ও কারুশিল্প মেলা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪

সোনারগাঁয়ের পৌরসভার পানাম নগরীতে মাসব্যাপী লোকজ উৎসব ও কারুশিল্প মেলা-২০২৪ এর আয়োজন করা হয়েছে। আগামী মঙ্গলবার (১৬ জানুয়ারি) লোকজ উৎসব ও কারুশিল্পের উদ্বোধন করা হবে।

উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল কায়সার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমরুল চৌধুরী ও মন্ত্রণালয়ের সংস্কৃতি বিষয়ক সচিব খলিল আহম্মদ।

এসময় স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশনের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) কাজী নুরুল ইসলাম। মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব চলাকালীন আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং লোকজ উৎসব বর্ণাঢ্যভাবে আয়োজনের মধ্যে দিয়ে লোকজ উৎসব মেলার উদ্বোধন হতে যাচ্ছে।

উদ্বোধনী সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন দেবনাথ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সনমানন্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মো. মাহবুবুর রহমান বাবুল,জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কালাম আজাদ সহ ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা ও আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, উদ্বোধনের পর আগামী ১৪ ফেব্রæয়ারী পর্যন্ত মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা ও লোকজ উৎসব চলবে। মেলা চত্বর প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। এবার মেলায় সাধারণ স্টল ও কর্মরত কারুশিল্পী প্রদর্শনীর স্টলসহ সর্বমোট স্টলের সংখ্যা ৬৮টি।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park