1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের

পণ্য খালাসে গতি ফেরাতে ছুটির দিনেও কাজ চলছে চট্টগ্রাম কাস্টম হাউসে

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস কার্যক্রমে গতি ফেরাতে ছুটির দিনেও কাজ চলছে চট্টগ্রাম কাস্টম হাউসে। শুল্কায়ন প্রক্রিয়া অনেকটা অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের ওপর নির্ভরশীল। জুলাইয়ের শেষার্ধে ব্রডব্যান্ডসহ মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ থাকায় আমদানি-রফতানি কার্যক্রমে বিঘ্ন ঘটে। তাতে বন্দরে পাশাপাশি বিভিন্ন বেসরকারি ডিপোতে কনটেইনার জমে যায়। এ অবস্থায় কর্মদিবস বাড়িয়ে সমাধানের পথ খুঁজছেন কাস্টমস বিভাগ। চালু রাখা হয়েছে শুল্কায়ন কার্যক্রম। তবে ব্যাংক বন্ধ থাকায় শুল্কায়ন বিঘ্নিত হচ্ছে।

এদিকে, জমে থাকা কাজ এগিয়ে আনাসহ ডকুমেন্টেশন করছেন রাজস্ব কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দরে এখন সাড়ে ৪০ হাজার কনটেইনার জমে আছে। শনিবার (১৭ আগস্ট) সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। সাথে বইছে ঝড়ো হাওয়া। উত্তাল রূপ সৈকতে। চট্টগ্রাম বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বৃষ্টিপাতের কারণে ‘ওপেন কার্গো’ থেকে চাল, ডাল, গম জাতীয় পণ্য খালাস বন্ধ রাখা হয়েছে। তবে বহিনোঙরে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। লাইটারেজ জাহাজে পণ্য ওঠা-নামার কাজ চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park