1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের

একদিনে ব্যাংক থেকে সর্বোচ্চ ৩ লাখ টাকা তোলা যাবে

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

রোববার (১৮ আগস্ট) থেকে এক একাউন্টের মাধ্যমে ব্যাংক থেকে তিন লাখ টাকার বেশি নগদ উত্তোলন করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে যেকোনও পরিমাণ টাকা অন্য একাউন্টে স্থানান্তর, চেকের মাধ্যমে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

শনিবার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে সকল সরকারি ও বেসরকারি ব্যাংকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে, গত সপ্তাহে একজন গ্রাহক সর্বোচ্চ ২ লাখ টাকা তুলতে পেরেছেন। ওই সপ্তাহে বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংককে এই নির্দেশনা দেন। এর আগের সপ্তাহের বৃহস্পতিবার একজন গ্রাহক সর্বোচ্চ ১ লাখ টাকা তুলতে পারেন। সেই হিসেবে প্রতি সপ্তাহেই টাকা তোলার সীমা বাড়ছে।

প্রসঙ্গত, শেখ হাসিনার সরকারের পতনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে আওয়ামীপন্থী রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবারগুলো থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। এসব অর্থ কোনওভাবেই যাতে সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করতে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park