1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের

জামিন চেয়েছিলেন টুকু-পলকের আইনজীবী

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে ১০ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ঢাকার সিএমএম কোর্টে নেয়া হয় তাদের।

এজলাসে উপস্থিত এক আইনজীবী জানান, আদালতে হাজির করে বাদীপক্ষের আইনজীবী আসামিদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে সংঘটিত হত্যাকাণ্ডে মদদ দেয়ার সুস্পষ্ট অভিযোগ আনেন। প্রকৃত ঘটনা উদঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন।

ওই আইনজীবী আরও জানান, সে সময়ে আদালতে উপস্থিত ছিলেন আসামিপক্ষের আইনজীবীও। তিনি রিমান্ড আবেদনের বিরোধীতা করে জামিন চান। তবে, আদালত তা নাকচ করে আসামিদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, বিকেলে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে তিন আসামিকে সিএমএম আদালতে নিয়ে যাওয়া হয়। আর বুধবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ থেকে তাদের গ্রেফতারের কথা জানায় পুলিশ।

গত ১৯ জুলাই পল্টনে গুলিবিদ্ধ হয়ে রিকশা চালক কামাল উদ্দিন মারা যান। এই ঘটনায় পরে তার স্ত্রী ফাতেমা পল্টন থানায় মামলা করেন। ওই মামলায় টুকু-পলককে গ্রেফতার করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park