1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের

২৫ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪

রবিবার (২৫ ফেব্রুয়ারি) পবিত্র লাইলাতুল বরাত বা নিসফে শাবান। উপমহাদেশে এই রাতকে ‘শবে বরাত’ বলা হয়। শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতে পালিত মুসলিমদের গুরুত্বপূর্ণ রাত এটি।

পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ‘হা-মিম! শপথ সুস্পষ্ট কিতাবের। আমি তো ইহা অবতীর্ণ করেছি এক মোবারক রজনীতে, আমি তো সতর্ককারী। এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয় আমার আদেশক্রমে, আমি তো রাসুল প্রেরণ করে থাকি, তোমার প্রতিপালকের অনুগ্রহস্বরূপ, তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ। যিনি আকাশমণ্ডলী, পৃথিবী ও এই দুইয়ের মধ্যবর্তী সবকিছুর প্রতিপালক, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও।’ (সুরা-৪৪ দুখান, আয়াত: ১-১২)

আয়াত প্রসঙ্গে সাহাবি হজরত ইকরিমা (রা.) বলেছেন, এই আয়াতে যেই মোবারক রজনীর কথা বলা হয়েছে, তা হলো শবে বরাত বা শাবান মাসের মধ্যরাত। (মাআরিফুল কোরআন)

রাসুলুল্লাহ (সা.) বলেন, যখন শাবানের মধ্য দিবস আসে, তখন তোমরা রাতে নফল ইবাদত ও দিনে রোজা পালন করো। (ইবনে মাজাহ)

তাই এই রাতে একজন মুমিন বিভিন্ন উপায়ে ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দাদের একজন হতে পারেন। আর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ। নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ। প্রতিটি নফল ইবাদতের জন্য তাজা অজু বা নতুন অজু করা মুস্তাহাব। বিশেষ ইবাদতের জন্য গোসল করাও মুস্তাহাব। ইবাদতের জন্য দিন অপেক্ষা রাত শ্রেয়তর। রাতের নিয়মিত নফল ইবাদতের মধ্যে রয়েছে বাদ মাগরিব ৬ থেকে ২০ রাকাত আউয়াবিন নামাজ।

রাতের শ্রেষ্ঠতম ইবাদত হলো তাহাজ্জুদ নামাজ। (কোরআনুল কারিম, পারা: ১৫, সুরা-১৭ ইসরা-বনি ইসরাইল, আয়াত: ৭৯)। এ ছাড়া সালাতুস তাসবিহ এবং অন্যান্য নফল নামাজ আদায় করা যায়। এর পাশাপাশি কুরআন তেলওয়াত এবং জিকিরের মাধ্যমেও নিরব পরিবেশে ইবাদত করা যায়। ইবাদতের মাঝে তওবা-ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থণা করতে হবে। এতে করেই আল্লাহর সান্নিধ্য লাভ করা সম্ভবপর হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park