1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা

দালাল দিয়ে টেস্ট বাণিজ্যের অভিযোগ: নোভা ডায়াগনস্টিকে দুদকের অভিযান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪

নগরীর নোভা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১২ জুন) দুপুর দেড়টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অভিযান পরিচলনা করেন দুদকের নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক মঈনুল হাসান রওশনী।
অভিযানের সময় ডায়াগনস্টিক সেন্টারে দালালদের মাধ্যমে ডাক্তারের টেস্ট বাণিজ্যের প্রথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচলাক মঈনুল হাসান রওশনী।
তিনি বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেওয়া বিভিন্ন অভিযোগের জন্য আমরা কাজ করছি। ৬ জুন দুদকের গণশুনানিতে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অব্যবস্থাপনা, দালালদের মাধ্যমে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে ডাক্তারদের টেষ্ট বাণিজ্যসহ নানা অভিযোগ উত্থাপিত হয়। গনশুনানিতে নোভা ডায়াগনস্টিক সেন্টার ও ডাক্তার অলক কুমার সাহার বিরুদ্ধে অভিযোগ উঠে। তখন গনশুনানিতে উপস্থিত প্রধান অতিথি দুদকের মাননীয় কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক স্যার বিষয়টি খতিয়ে দেখার কঠোর নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষে বুধবার নোভা ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছিলাম তথ্য সংগ্রহের জন্য। সেখানে আমরা চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগীর সাথে কথা বলে জানতে পারি, ৩০০ শয্যা হাসপাতালে কয়েকজন লোক তাদের এখানে টেস্ট করাতে আসতে বলেছেন। অভিযানের সময় নোভা ডায়াগনস্টিক সেন্টারে কমিশনের ভিত্তিতে ডাক্তার অলক কুমার সাহা রোগী পাঠানোর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেলেও আমরা সব তথ্য নিয়ে তদন্ত করছি। এব্যাপারে কেউ দোষী সাব্যস্ত তা আমরা দুদকের হেড কোয়ার্টারে জানাবো এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park