1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা

২৬ জুন কাঞ্চন-গৌরনদী পৌর এলাকায় সাধারণ ছুটি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪

নারায়ণগঞ্জ জেলার কাঞ্চন পৌরসভা সাধারণ নির্বাচন ও বরিশাল জেলার গৌরনদী পৌরসভার মেয়রের শূন্য পদে উপনির্বাচন উপলক্ষে আগামী ২৬ জুন ভোট গ্রহণের দিনে সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১২ জুন) ইসি উপ-সচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।
এতে উল্লেখ করা হয়েছে, আগামী বুধবার (২৬ জুন) নারায়ণগঞ্জ জেলার কাঞ্চন পৌরসভা সাধারণ নির্বাচন ও বরিশাল জেলার গৌরনদী পৌরসভা মেয়রের শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।
বর্ণিতাবস্থায়, নারায়ণগঞ্জ জেলার কাঞ্চন পৌরসভা সাধারণ নির্বাচন ও বরিশাল জেলার গৌরনদী পৌরসভা মেয়রের শূন্য পদে উপনির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো। উল্লেখ্য, আগামী ২৬ জুন আরও পাঁচটি পৌরসভার ওয়ার্ড পর্যায়ে উপ-নির্বাচন হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park