জেলা পরিষদের অর্থায়নে নির্মিত নারায়ণগঞ্জ কলেজের প্রাঙ্গনে শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শেখ কামাল ভবনের অষ্টম তলার নির্মাণ কাজ, কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়ণে স্থাপিত ই-লাইব্রেরি কার্যক্রম শুরু ও জেলা পরিষদের পক্ষ থেকে কালচারাল ক্লাব ও স্পোর্টস ক্লাবকে সরঞ্জাম হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (১১ জুন) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুরুতে র্ধমীয় গ্রন্থ থেকে পাঠ এবং জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের আরম্ভ করা হয়। এরপর এ কলেজের কালচার ক্লাবের সদস্যরা জারি গানসহ দলীয় ও একক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মন্ত্রমুগ্ধ করে উপস্থিত সকলের। অনুষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে কালচার ক্লাবকে একটি ইলেক্ট্রনিক গিটার, একটি কিবোর্ড এবং স্পোর্টস ক্লাবকে খেলার সরঞ্জাম উপহার দেওয়া হয়।
এসময় নারায়ণগঞ্জ কলেজের গর্ভনিং বডির সভাপতি ও বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক আরিফ মিহির’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কলেজের অধক্ষ্য ড. রুমন রেজা, নারায়ণগঞ্জ কলেজের সাবেক অধক্ষ্য (ভারপ্রাপ্ত) হরমুজ আলী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, নারায়ণগঞ্জ কলেজ গভনিং বডির প্রাক্তন সদস্য ফারুক বিন ইউসুফ পাপ্পু,সিটি কর্পোরেশনের কাউন্সিলর কামরুল হাসান মুন্না প্রমুখ।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ