1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা

দালাল ধরা যাবে না, প্রয়োজনে সরাসরি এসিল্যান্ডের কাছে যাবেন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে ‘স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচি পালিত হয়েছে।
এতে জেলা প্রশাসক মাহমুদুল হক সেবাগ্রহীতাদের উদ্দেশ্যে বলেছেন, দালাল ধরা যাবে না, প্রয়োজনে সরাসরি এসিল্যান্ডের কাছে যাবেন।
শনিবার (৮ জুন) নারায়ণগঞ্জ শহরের খানপুরে এসিল্যান্ড কার্যালয় প্রাঙ্গণে ভূমি সেবা সপ্তাহ এর শুভ উদ্ধোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক। এতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুর আলম।  আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, অনেকেই জমি কিনে খালি ফেলে রাখে। একটি চক্র আছে যাদেরকে ভূমিদস্যু হিসাবে আখ্যায়িত করা হয়। এই চক্রটি খালি জায়গা দেখলে সেই খালি জায়গার সি এস, এস এ রেকর্ড দেখে ওয়ারিশ খুঁজে বের করে জমি দখল করে নেয়। বর্তমান সরকার ২০২৩ সালে একটি আইন করেছে ভূমি দখল আইন। এই আইনে কেউ ভুয়া কাগজপত্রের মাধ্যমে জমি দখল করলে তাদের বিরুদ্ধে জেল জরিমানা করা যাবে। এটির বিধিমালা তৈরি হচ্ছে। আমরা ইতিমধ্যে এ ধরনের অনেক আবেদন পেয়েছি। এই আইনে ভূমিদস্যু মাস্তান গ্রুপের বিরুদ্ধে এ্যাকশন নেয়া হবে। তুমি রেজিস্ট্রি করলে জমির মালিকরা যাতে সঙ্গে সঙ্গে জমির মালিকানার সনদ পেতে পারেন বর্তমান সরকার সেই প্রক্রিয়া করছে। জমির মালিকদের আরো সচেতন হতে হবে।

তিনি বলেন, কোন দালাল ধরা যাবে না। দালাল গোষ্ঠীকে এভয়েড করতে হবে। আপনারা কোন দালালকে ট্রাস্ট করবেন না। প্রয়োজনে সরাসরি এসিল্যান্ডের কাছে যাবেন। কোথাও ভূমি সম্পর্কিত কিংবা কোন দালাল যদি আপনার কাছে অতিরিক্ত অর্থ চায় তাহলে সরাসরি আমার কাছেও অভিযোগ জানাতে পারেন। আগামী ১০ জুন সকাল সাড়ে ১১ টা থেকে নারায়ণগঞ্জ এসিল্যান্ড সার্কেল অফিসে গণশুনানি অনুষ্ঠিত হবে। আপনাদের কোন অভিযোগ বা সমস্যা থাকলে গণশুনানীতে জানাবেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের ৪ কোটি ১৬ লাখ নয় হাজার ২১২ টাকার নয়টি চেক হস্তান্তর করা হয়। পরে ভূমি অফিস প্রাঙ্গনে বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন শেষে ফলদ বৃক্ষ রোপন করেন জেলা প্রশাসক।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও দেদারুল আলমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি কমিশনার (রাজস্ব) মোঃ রবিন মিয়া, সদর সার্কেলের এসিল্যান্ড লাইলাতুল হোসেন, ফতুল্লা সার্কেলের এসিল্যান্ড শাহাদাৎ হোসেন, সিদ্ধিরগঞ্জ সার্কেল এসিল্যান্ড, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল ইসলাম, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park