1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ, না’গঞ্জ জেলার  কর্মসূচি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
oppo_0
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা”- এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে  বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার ৭ জুন ২০২৪ তারিখ বিকেল ৫ টায় প্রকৃতি এবং পৃথিবীকে রক্ষা করার জন্য ইতিবাচক পরিবেশগত পদক্ষেপ নিতে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হয়। ১৯৭৬ সাল থেকে প্রতি বছর ৫ জুন দিবসটি পালিত হয়। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে পৃথিবীতে জীবন বাঁচানো ও  সচেতনতা গড়ে তোলার জন্য বাংলাদেশেও কর্মসূচি পালিত হয়। মহিলা পরিষদ সবসময় এরকম ইতিবাচক কর্মসূচি পালন করে আসছে।
পরিবেশ সুরক্ষায় ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে, প্লাস্টিক পণ্যের ব্যবহার বর্জন করতে হবে। এবারের তাপদাহ চরম অবস্থায় পৌঁছে গেছে। আমাদের সকলের এই অবস্থা থেকে শিক্ষা নেয়া প্রয়োজন। বেশি বেশি গাছ লাগাতে হবে। রাজধানী, জেলা শহর, উপজেলা, গ্রাম সকল পর্যায়ে পর্যাপ্ত গাছপালা নেই, ইচ্ছামতো গাছ কেটে ফেলা হয়, বনভূমি উজাড় করা হয়। যার ফলে আজকের এই অবস্থা। আজকে থেকে আমরা সবাই  নিজ উঠান বা যেখানে গাছ লাগানোর সুযোগ আছে সেখানেই একটি করে গাছ লাগাবো। তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, আমরা সবাই উপকৃত হব। অফিস চত্বরে নিম গাছ, শেফালী গাছ, পেয়ারা গাছ রোপন করা হয়।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী, সহ-সভাপতি রীনা আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুশ্রী নিয়োগী, কৃষ্ণা ঘোষ ও সালেহা বেগম, সাধারণ সম্পাদক এডভোকেট হাসিনা পারভীন, সহ-সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সংগঠন সম্পাদক প্রীতিকণা দাস, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক লায়লা ইয়াসমিন, সিনিয়র সদস্য কমলা দে, সদস্য মনোয়ারা বেগম, নাসরিন ইসলাম ও রোকেয়া খাতুন, প্রোগ্রাম এক্সিকিউটি সুজাতা আফরোজ, অফিস সহকারী সুমি সরকারসহ জেলা, শহর ও পাড়া কমিটির সদস্যবৃন্দ।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park