1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা

৪ হাজার বোতল মদসহ র‌্যাবের হাতে আটক ৭

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

মুন্সিগঞ্জের সদর থেকে ৪ হাজার ২১৫ বোতল মদসহ ৭ জনকে আটক করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে র‌্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জ সদরের ল‏‏‏ক্ষ্মীগঞ্জ ৩নং ওয়ার্ড এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৬), একই থানার লোহারপুল (৭নং ওয়ার্ড) এলাকার মৃত মোজাফ্ফর মাঝির ছেলে মোঃ মনির হোসেন (৩০), টরকী এলাকার মোঃ মিনাল মোল্লার ছেলে মোঃ সুমন মোল্লা (২২), ভুট্টা চার্জেরবাগ (২নং ওয়ার্ড) এলাকার মৃত শামছুদ্দিন ঢালীর ছেলে শাহাবুদ্দিন ঢালী (৩৭), দক্ষিণ ইসলামপুর (৮নং ওয়ার্ড) এলাকার মোঃ শরিয়তউল্লাহর ছেলে মোঃ সোহাগ রানা (৩৫), উত্তর কোর্টগাঁও এলাকার মোঃ আজিম মিয়ার ছেলে মোঃ আশিক (২৬) ও লক্ষীপুর জেলার রায়পুর থানার উত্তর চর আবাবিল (১নং ওয়ার্ড) এলাকার মৃত ছমিত মিজির ছেলে মোঃ আশিক (২৬)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিসি-১ এর একটি আভিযানিক দল ০৫ জুন মুন্সিগঞ্জের সদরথানায় অবস্থিত মুন্সিগঞ্জ বাজারে গদা ঘোষ এর দ্বিতীয় তলা বিলডিং এর নীচ তলায় মেসার্স মুন্সিগঞ্জ হোমিও হলে অভিযান পরিচালনা করে। অভিযানে ডাঃ মোঃ হুমায়ুন কবিরের দোকান এবং একই বিল্ডিং এর দ্বিতীয় তলায় গোডাউন হতে অবৈধ মাদকদ্রব্য ৪ হাজার ২১৫ বোতল এ্যালকোহল জব্দ করা হয়। এসময় মাদকসহ ছোট মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হোসেন ও বহনকারী আরও ৬জনকে আটক করা হয়।
র‌্যাব আরও জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। যোগসাজসে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্যসহ হোমিও প্যাথিক ঔষধের আড়ালে অবৈধ রেকটিফাইড স্প্রিড নেশা জাত দ্রব্য দীর্ঘদিন বিক্রি করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park