1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা

না.গঞ্জে ৯জুন থেকে ৩ বিভাগে শিল্পকলা প্রতিযোগিতা শুরু

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পকলা প্রতিযোগিতা ২০২৪। জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা তিনটি বিভাগের উপর অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা শিল্পকলা একাডেমি এক বার্তায় এ তথ্য প্রকাশ করে।

বার্তায় আরও জানানো হয়, মোট ৩টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ বিভাগে ১ম শ্রেণি হতে ৫ম শেণির শিক্ষার্থী বা যাদের বয়স সর্বোচ্চ ১১ বছর তারা অংশগ্রহন করতে পারবে। ‘খ’ বিভাগে অংশগ্রহন করতে পারবে ৬ষ্ঠ শ্রেণি হতে ১০ম শেণির শিক্ষার্থী বা যাদের বয়স সর্বোচ্চ ১৭ বছর। ‘গ’ বিভাগে অংশগ্রহন করতে পারবে একাদশ শ্রেণি হতে স্নাতকোত্তর শিক্ষার্থী অথবা যাদের বয়স সর্বোচ্চ ২৫ বছর। এ জেলা পর্যায় প্রতিযোগিতার বিজয়ী ১ম স্থান অধিকারীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে চুড়ান্ত প্রতিযোগিতা।

প্রতিযোগিতার বিষয় হিসেবে রাখা হয়েছে, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোক সংগীত, গণজাগরণের গান, দেশাত্ববোধক গান, ভাষার গান, মুক্তিযুদ্ধভিত্তিক বঙ্গবন্ধুকে নিয়ে গান, গণসংগীত, সাধারণ নৃত্য, সৃজনশীল নৃত্য, লোক নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, একক অভিনয়, একক আবৃত্তি (কবিতা/ছড়া) ও চিত্রাঙ্কন। প্রতিযোগিতার সময়সূচি রাখা হয়েছে ৯ জুন সকাল ১০ টায় নৃত্য এবং একইদিন বিকেল ৩টা চিত্রাঙ্কন। এছাড়া সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১০ জুন সকাল ১০ টায় এবং আবৃত্তি ও অভিনয় অনুষ্ঠিত হবে একইদিন বিকেল ৩ টায়।

বার্তায় আরও জানানো হয়, একজন অংশগ্রহনকারী সর্বচ্চো ৩টি বিষয়ে অংশগ্রহন করতে পারবেন। আবেদনকারীদের জন্মসনদ ও জাতীয় পরচিয় পত্র এবং ২ কপিসহ নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। নিবন্ধনের শেষ সময় ৯ জুন সকার ৮টার আগে পর্যন্ত।

এ বিষয়ে জেলা কালচার অফিসার রুনা লায়লা বলেন, সারা দেশের ন্যায় আমাদের নারায়ণগঞ্জেও শিল্পকলা প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। শুধু শিক্ষার্থী নয় বয়স সীমার মধ্যে যে কেউ অংশগ্রহন করতে পারবে। মোট ৩ টি বিভাতে ১৪ টি ক্যাটাগরিতে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park