নারায়ণগঞ্জের মেসার্স জসিম ট্রেডার্স ও মেসার্স জিয়া এন্টারপ্রাইজের বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য বরাদ্দকৃত গম দুর্নীতির মাধ্যমে নিজ প্রতিষ্ঠানের নামে ক্রয় দেখিয়ে বাজারে অধিক মূল্যে বিক্রির অভিযোগ সহ ক্রো একাধিক অভিযোগ উঠেছে। আর অনৈতিক কর্মকান্ডের মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন-দুদক ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
দুদক সূত্রে জানা গেছে, এ বিষয়ে একটি অভিযোগ তারা পেয়েছেন। ইতিমধ্যে তা আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। দুদক সূত্র জানায় মেসার্স জসিম ট্রেডার্স ও মেসার্স জিয়া ট্রেডার্সের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। ব্যাংক হিসাব লেনদেন সহ সকল অবৈধ সম্পদের অনুসন্ধান চলছে। শীগ্রই দুদক কার্যালয়ে তলব করা হবে ।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ