1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

বিআইডব্লিউটিসির জমি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

বিআইডব্লিটিসি’র জমিতে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাষ্ট বেঙ্গল (বিডি) লিমিটেড কর্তৃক বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে বারবার অনুপ্রবেশের অপচেষ্টা বন্ধ করার দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিআইডব্লিউটিসি কর্মকর্তা কর্মচারী সমন্বয় পরিষদ। বৃহস্পতিবার (১৬ মে) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সস্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বিআইডব্লিটিসি কর্মকর্তা কর্মচারী সমন্বয় পরিষদের যুগ্ম-আহবায়ক মোঃ মহসিন ভূঁইয়া, লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব  মানসুরা আহমেদ। বিভিন্ন পর্যায়ের বৈষম্য ও অসংগতির চিত্র তুলে ধরেন এবং গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জনাব সংগঠনের আহবায়ক এ কে এম শাহজাহান।

লিখিত বক্তব্যে তারা জানান, মহামান্য রাষ্ট্রপতি অধ্যাদেশ-২৮ ১৯৭২ বলে প্রতিষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ত শেখ মুজিবুর রহমান এর হাতে গড়া বিআইডব্লিউটিসির নিজস্ব সম্পত্তি ৩ ও ৪ ঈশা খাঁ রোডস্থ জমিতে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাষ্ট বেঙ্গল (বিডি) লিমিটেড বারবার অনুপ্রবেশের অপচেষ্টা করছে। আগামী ১৯ মে এ বিষয়ে কোর্টের শুনানী হবে। কিন্তু তার আগেই সরকারী একটি সংস্থার জমি জোরপূর্বক দখল করার লক্ষে নানা অপচেষ্টা কোনোভাবেই মেনে নেয়া যায় না।

সংবাদ সম্মেলনে বিআইডব্লিউটিসি কর্মকর্তা কর্মচারী সমন্বয় পরিষদের সদস্য জেসমিন আরা বেগম, মোঃ রাশিদুর রহমান, চিফ অডিট অফিসার বিআইডব্লিউটিসি ঢাকা, বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশন সেক্রেটারী রুবেলুজ্জামান , বিআইডব্লিউটিসি ঢাকার এজিএম (প্রশাসন) মোঃ মনজুরুল করিম, নারায়ণগঞ্জ এজিএম (বানিজ্য) মোঃ আবদুল আলীম, বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সায়েম মৃধা,  কারিগরি কল্যান পরিষদের সভাপতি মোঃ জাকির হোসেন, বাংলাদেশ ইনল্যান্ড মাষ্টার ওয়েলফেয়ারের সেক্রেটারি মোসাহিদুল ইসলাম, বিআইডব্লিউটিসি নাবিক এন্ড কর্মচারী ইউনিয়ন সেক্রেটারী আব্দুস সাত্তার, আলাউদ্দিন মিয়া, বিআইডব্লিউটিসি এমপ্লয়িজ ইউনিয়ন সহ আরো অনেক সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park