দুই সহোদর ভাইয়ের প্রতারণায় অতিষ্ঠ হয়ে উঠেছে নারায়নগঞ্জ সদর থানার ডিআইটি রোডের বাসিন্দারা। এলাকার সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার পাশাপাশি তাদের মায়ের সঙ্গেও প্রতারণা করতে ছাড়েননি নাজমুল হক রাজু ও সাজেদুল হক সাজু নামের এ দুই ভাই। অন্তত এক ডজনের বেশি মামলায় তারা একাধিকার গ্রেপ্তারও হয়ে জেল হাজতে থেকেছেন। কিন্তু জামিনে বের হওয়ার পরও তাদের প্রতারণা থামেনি। নারায়নগঞ্জ সদর থানার ডিআইটি রোডের বাসিন্দারা তাদের এখন প্রতারক হিসেবেই চেনে। সর্বশেষ গত ১৪ এপ্রিল রাজধানীর মুগদা এক নারী ও তার মেয়েকে এসিড নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন রাজু। একই মামলায় তার ভাই সাজুও এই মামলার আসামি। তবে পুলিশ এখনও তাকে গ্রেপ্তার করতে পারেনি। রাজধানীর মুগদা থানার ওসি তারিকুজ্জামান বলেন, এসিড নিক্ষেপের ঘটনায় থানায় মামলা আছে। আমরা রাজু নামের একজনকে গ্রেপ্তারও করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ