1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মাদ্রাসার এতিম ছাত্রদের চাল-ডাল উপহার টিম খোরশেদের

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪

নারায়ণগঞ্জের ৮ টি মাদ্রাসার লিল্লাহ বোডিংয়ে অধ্যয়নরত ছাত্রদের জন্য তিন টন চাল ও আধা টন ডাল উপহার দিয়েছে মানবিক সংগঠন টিম খোরশেদ।

রোববার (১২ মে) শহরের মাসদাইরে কাউন্সিলরের কার্যালয়ে এ উপহার সামগ্রীগুলো বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ সদর উপজেলা সমাজকল্যান কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

এসময় মাদ্রাসা প্রতিনিধিদের এই চাল ডাল তুলে দেন টিম খোরশেদ এর টিম লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

অনুদান প্রাপ্ত মাদরাসা গুলো হলো- আল জামিয়াতুল আশরাফিয়া রহমতউল্লাহ মাদরাসা আমলাপাড়া, আমেনা রশিদ হাফিজিয়া মাদ্রাসা আমলাপাড়া, গাউছিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদরাসা গলাচিপা, মারকাজুল আউয়াল মাদ্রাসা ও এতিমখানা গলাচিপা, মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদরাসা মাসদাইর গুদারাঘাট, তানজিমুল কুরআন রশিদুর রহমান হাফিজিয়া মাদ্রাসা মাসদাইর, হাজী মনির উদ্দিন ভূইয়া হাফিজিয়া মাদরাসা রুপগঞ্জ, বাইতুল কুরআন দৃষ্টি প্রতিবন্ধী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং, সাইনবোর্ড, জামেয়া মাদানীয়া কাশেমুল উলূম মাদরাসা, কাশিপুর।

এসময় আরো উপস্থিত ছিলেন টিম খোরশেদের সদস্য রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, রিটন দে,  আওলাদ হোসেন ও টিম সচিব আলী সাবাব টিপু।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park