1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকুল আমাদের দলের কেউ না, আগেও দালালি করতো পরেও করবে: টিপু

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জাতীয় নির্বাচন থেকে শুরু করে কোন কোন নির্বাচনই তারা সুষ্ঠু করতে পারে নাই। এই সরকারের অধিনে নির্বাচনে গেলে জনগনের রায় প্রতিফলন হবে না এবং জনগন ভোট কেন্দ্রে যেতে পারে না। সব নির্বাচনেই তারা ভোট কারচুপি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে। আমরা তাদের এই নির্বাচনে অংশ নিলে তারা বিশ্বের কাছে বলতো যে, তারা সুষ্ঠু নির্বাচন করে এবং তাতে সবাই অংশ নেয়। শনিবার (৪ মে) উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। তিনি বলেন, তিন ধাপে যে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে, আমাদের দেশ নায়ক ও বিএনপির স্পন্ধন তারেক রহমান সবাইকে এই নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়েছেন। কারণ তাদের পছন্দের প্রার্থীকেই তারা নির্বাচিত করবে এবং জনগনের রায়ের কোন প্রতিফল ঘটবে না। এরই ধারাবাহিকতায় আমরা লিফলেট বিতরণ করেছি। পাশাপাশি বন্দরবাসীর কাছে আহ্বান জানিয়েছি যে, আপনারা এই নির্বাচন বর্জন করুন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এড. টিপু বলেন, আপনি একজন অবৈধ প্রধানমন্ত্রী হলেও আপনার প্রতি সম্মান রেখে বলবো, তত্বাবধায়ক সরকারের অধিনে একটি নির্বাচন দিয়ে দেখেন যে বিএনপির নির্বাচন করার সামর্থ আছে কি নাই। কারণ আপনি ঘুমেও খালেদা জিয়া, তারেক জিয়াকে ভয় পান। কারণ আপনি জানেন বিএনপিকে যদি স্বাধীন ভাবে আন্দোলন করতে দেওয়া হয়, তাহলে আপনি ২৪ঘন্টাও ক্ষমতায় থাকতে পারবেন না। বন্দর উপজেলা নির্বাচন নিয়ে এড. টিপু বলেন, বন্দর উপজেলা নির্বাচন দেখেন। যেখানে সরকারি দলের দুইজন এমপি দুই ভাই, একজন গডফাদার আরেকজন তার ভাই; সেখানে তারা কিভাবে চাপ প্রয়োগ করছে। আর যদি এখানে বিএনপি নির্বাচনে অংশগ্রহন করতো, তাহলে তারা কি করতো। এতেই তাদের চরিত্র ফুটে উঠে। বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান মুকুলের বিষয়ে তিনি বলেন, আসল কথা হইলো, চোরে না শোনে ধর্মের কাহিনি। সে হইলো নারায়ণগঞ্জের গডফাদারদের দালাল। সে আমাদের দলের কেউ না। উনি নির্বাচন পাশ করলেই কি, না করলেই কি। সে আগেও দালালি করতো পরেও দালালি করবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park