বুধবার ১লা মে মহান মে দিবস। মহান মে দিবস উপলক্ষ্যে সকল মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাসিক ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সংগ্রামী সাধারন সম্পাদক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক, তাঁতখানা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী শিহাব উদ্দিন রিপন। আজ এক বার্তায় তিনি বলেন, শ্রমিকদের ন্যায় অধিকার আট ঘন্টা কাজের দাবি আদায় করতে যারা জীবন দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি সম্মান জানাচ্ছি। আপনাদের শ্রমের বিনিময়ে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে আপনাদের শ্রমের বিকল্প নেই। বিবৃতিতে তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো তার মেয়ে বর্তমান সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন তখন শ্রমজীবী মানুষের কল্যাণে গ্রহণ করেছেন বহুমাত্রিক উদ্যোগ। ব্যাপক শিল্পায়নের মধ্য দিয়ে কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি, গণতান্ত্রিক শ্রমনীতি প্রণয়ন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নামে দুটি স্বতন্ত্র মন্ত্রণালয় সৃষ্টি, প্রবাসী কল্যাণ ব্যাংক ও কর্মংসংস্থান ব্যাংকের মাধ্যমে শ্রমজীবী মানুষদের সহায়তা প্রদান, ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলার সুযোগ সম্প্রারিত করাসহ শ্রমজীবী মানুষের ভাগ্যোন্নয়নে অসংখ্য কল্যাণকর উদ্যোগ বাস্তবায়িত হয়েছে এই আওয়ামী লীগ সরকারের সময়। কারণ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শ্রমিকদের মুল্যায়ন করেন। শ্রমিকদের মুল্যায়ন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য জননেতা একেএম শামীম ওসমান। কারন, তিনি জানেন শ্রমিকদের কষ্ঠের কথা। আমাদের প্রানের নেতার পাশে থেকে আমরা সর্বদা কাজ করে যাবার চেষ্টা করে যাচ্ছি। আমাদের প্রানের নেতা এমপি শামীম ওসমান তার নির্বাচনী এলাকায় উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচেছন। এ কাজে তিনি দলমত বুঝেন না। তার শক্তিতে বলিয়ান হয়ে আজদের এই দিনটিতে আমরা মেহনতি মানুষের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশকে উন্নয়ন শিখরে পৌছনের শপথ নিচ্ছি। এটাই হোক আজকের মে দিবসের অঙ্গিকার।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ