1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

রূপগঞ্জ-সোনারাগাঁ-আড়াইহাজার উপজেলা নির্বাচন: ১৬ জনের প্রার্থীতা প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

২১ মে ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন নারায়ণগঞ্জে রূপগঞ্জ, সোনারাগাঁ ও আড়াইহাজার উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরইমধ্যে নির্বাচন থেকে ১৬ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনের ১৬ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব আল রাব্বির নিকট প্রার্থীতা প্রত্যাহার করেন।

রিটার্নিং কর্মকর্তা সাকিব আল রাব্বি জানান, রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে ১ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এতে করে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৭ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন, অবশিষ্ট প্রার্থী ৪ জন।

আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এতে করে আড়াইহাজার উপজেলা পরিষদের নির্বাচনে ৯ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন, অবশিষ্ট প্রার্থী ৫ জন। এদিকে, সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে কোন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন নি। এতে অবশিষ্ট প্রার্থী ৯ জন। অবশেষে নারায়ণগঞ্জে ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ৩৪ প্রার্থীর মধ্যে ১৮ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

উল্লেখ্য, এবার রূপগঞ্জ ও সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হবেন। ১ মে প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ দিবে নির্বাচন কমিশন এবং ২১ মে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park