1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নাসিম ওসমানকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন সর্বস্তরের নেতাকর্মীরা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জ-৫ আসনের চার বারের নির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের ১০ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বন্দরে নাসিম ওসমান মডেল হাই স্কুল প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিকাল ৫টা ১৫ মিনিটে মিলাদ মাহফিল শুরু হওয়ার কথা থাকলেও দুপুর থেকেই নাসিম ওসমানের শুভাকাঙ্খিরা প্রাঙ্গনে আসতে থাকেন। অনুষ্ঠান শুরুর পূর্বে বিদ্যালয়ে নাসিম ওসমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণীর মানুষ। পরে বিকেলে অনুষ্ঠান শুরু হলে রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ প্রয়াত নেতা নাসিম ওসমানের স্মৃতিচারণ করে অল্প সময়ের বক্তব্য দেন। অল্প সময়ের আলোচনা শেষে প্রয়াত নেতা নাসিম ওসমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় বাংলাদেশের উপর খাশ রহমতের জন্য, জনগণের ভোগান্তি দূরীকরণের জন্য, প্রচন্ড গরমে স্বস্তির বৃষ্টির জন্য প্রার্থণা করা হয়।
এসময় পরিবারের পক্ষে এসময় উপস্থিত ছিলেন- মরহুম নাসিম ওসমানের ছোট ভাই নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে ইমতিনান ওসমান অয়ন। এছাড়াও উপস্থিত ছিলেন- নারায়াণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, নারায়াণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল (ভিপি বাদল), নারায়াণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, বন্দর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশীদ, নারায়াণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, নারায়াণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জিএম আরমান,শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, নারায়াণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু। আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন প্রধান, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, আলিরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন, সরকারি তোলারাম কলেজ ছাত্র লীগের সভাপতি ও ভিপি হাবিবুর রহমান রিয়াদ, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী, নারায়াণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আফজাল হোসেন, সাবেক কাউন্সিলর দুলাল, মহানগর ছাত্রলীগর সাবেক সভাপতি মেহেদী হাসান সম্রাট, সাধারণ সম্পাদক রাসেল প্রধান প্রমূখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park