1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

না.গঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ পালিত হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির উদ্যোগে আয়োজিত হয়।

এসময় জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা সিভিল সার্জন মোশিউর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলসহ প্রমুখ। এদিকে আলোচনা সভার আগে, লিগ্যাল এইড মেলার উদ্বোধন করেন সভাপতি ও অতিথিরা। সেই সাথে আদালত প্রাঙ্গনে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা বলেন, জাতীয় আইনগত সহায়তা দিবস, এটি একটি সরকারি কর্মসূচি। এই দিবসটি সম্পর্কে যত বেশি মানুষ জানবে, তত বেশি মানুষ উপকৃত হবে এবং অধিকার বিষয়ে সচেতন হবে। আর মানুষ যত বেশি তার আইনগত অধিকার সম্পর্কে সচেতন হবে, তত বেশি তার ভোগান্তি কমে আসবে। আসুন আমরা সকলে এই আইনগত অধিকার বিষয়ে এবং নিজ নিজ অধিকার বিষয়ে সচেতন হই। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে বিচারপ্রার্থী মানুষকে ন্যায় বিচারের পরামর্শ দিতে পারি, পথ দেখিয়ে দিতে পারি। আজকের লিগ্যাল এইড দিবসের এই আলোচনা সভায় আমার প্রত্যাশা, আমরা যার যার অবস্থান থেকে বিচারপ্রার্থী মানুষকে অবশ্যই সকলে সহায়তা করব এবং লিগ্যাল এইড যেন বাংলাদেশের একটা অন্যরকম মাত্রা পায়। প্রত্যেকটি মানুষের কাছে যেন লিগ্যাল এইডের বার্তা পৌঁছে দেয়া যায়। অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, যেকোনো আইনি সহায়তা লাগলে লিগ্যাল এইডের সাথে যোগাযোগ করলে আপনাদের আইনি সহায়তা প্রদান করা হবে। এছাড়া যারা আর্থিকভাবে মামলা পরিচালনার জন্য দুর্বল আছে শুধু যে তাদেরকে সহায়তা প্রদান করা হবে বিষয়টি এরকম নয়। তার বাহিরেও আমাদের সহায়তা করার অনেক সুযোগ আছে। আমি মনে করি সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে এই কমিটিটি কাজ করে যাবে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park