1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

তীব তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টি প্রার্থণায় জেলা শ্রমিক লীগের দোয়া ও শরবত বিতরণ

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
{"remix_data":[],"source_tags":[],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টি প্রার্থণায় দোয়া ও বিনামূল্যে শরবত বিতরণ করা হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকালে শহরের ২নং রেলগেটস্থ এলাকায় জেলা শ্রমিকলীগের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মো: সোহেল সরদার ও প্রচার সম্পাদক নিজাম উদ্দিন বিপ্লব এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতেই তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টি প্রার্থণায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়াটি পরিচালনা করেন শেরে বাংলা মার্কেট কমিটির সভাপতি মো: শফিক। দোয়া শেষে রিকশা চালক, অটো রিকশা চালক ও মিশুক চালকসহ শ্রমজীবী মানুষ এবং পথচারীদের মাঝে বিনামূল্যে ঠান্ডা শরবত বিতরণ করা হয়। এসময় শরবত পেয়ে ক্লান্ত শ্রমজীবী মানুষ ও পথচারীরা প্রশংসা করেছেন এ উদ্যোগের।

এ বিষয়ে আয়োজক জেলা শ্রমিক লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মো: সোহেল সরদার বলেন, কয়েকদিন ধরে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও বাড়ছে গরম। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনসাধারণ। বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া মানুষেরা পড়ছে চরম বিপাকে। রাস্তায় বের হলে প্রচন্ড তাপদাহে তৃষ্ণার্ত হচ্ছেন তারা। এতে করে হিটস্ট্রোকের সম্ভবনা রয়েছে। তাই তাদের কথা ভেবেই জেলা শ্রমিকলীগের পক্ষে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি, এ ঠান্ডা শরবতের মাধ্যমে তাদেরকে সামান্য পরিমান হলেও স্বস্তি দিতে। পাশাপাশি আমরা দোয়া করেছি, মহান আল্লাহ্ পাক যেন এ কঠিন সংকটময় পরিস্থিতি থেকে আমাদের মুক্তির জন্য তার রহমতের বৃষ্টি দান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, মো: আশরাফুল, মো: নিহারুল, মো: লিংকন ও মো: বাঁধনসহ আরও অনেকে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park