1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

শীতলক্ষ্যা নদীতে সদর নৌ থানা পুলিশের অভিযান, ৪ চাঁদাবাজ আটক

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

শীতলক্ষ্যা নদীতে চাঁদাবাজি করার সময় হাতে নাতে ৪ চাঁদাবাজকে আটক করেছে নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশ। এসময় আটকদের কাছ থেকে চাঁদাবাজির কাজে ব্যবহৃত দুটি লাঠি ও চাঁদাবাজির নগদ ৮ হাজার একশত টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে শীতলক্ষ্যা নদীর শান্তিনগর এলাকা থেকে তাদের আটক করে সদর নৌ থানা পুলিশ।

আটককৃতরা হলেন, ১। মোঃ আবু বক্কর সিদ্দিক (১৯), পিতা-মোঃ হাতেম আলী, মাতা-মোছাঃ হোসনেয়ারা বেগম, স্থায়ী সাং-বড়গুষ্ঠি, থানা-নরসিংদী সদর, জেলা-নরসিংদী, বর্তমান সাং-হাটলক্ষীগঞ্জ, থানা- মুন্সীগঞ্জ সদর, জেলা- মুন্সীগঞ্জ, ২। মোঃ শফিকুল ইসলাম (৩৫), পিতা-মৃত শুক্কুর আলী, মাতা-মৃত রহিমা বেগম, সাং-চর কিশোরগঞ্জ মোল্লা পাড়া, ৩। মোঃ মোবারক হোসেন (৫৪), পিতা-মোঃ মহিউদ্দিন মিয়া, মাতা-মোছাঃ নুরুন্নাহার বেগম, সাং-উত্তর কোটগাঁও, ৪। মোঃ শফিকুল ইসলাম (৪২), পিতা-মৃত বাচ্চু মিয়া, মাতা-রহিমা বেগম, সাং-হাটলক্ষীগঞ্জ, সর্ব থানা-মুন্সীগঞ্জ সদর, জেলা-মুন্সীগঞ্জ।

এ বিষয়ে সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, এরা সবাই চিহ্নিত চাঁদাবাজ। দীর্ঘদিন ধরেই তারা এ চাঁদাবাজির সাথে যুক্ত। আমরা গোপন সংবাদের ভিত্তিতে আজ (গতকাল) খুব সকাল থেকেই শীতলক্ষ্যা নদীতে অভিযান চালাই। অভিযানের এক পর্যায়ে শান্তিনগর এলাকার মধ্যবর্তি স্থান থেকে ৪ জন চাঁদাবাজকে হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হই। এবং তাদের কাছ থেকে চাঁদাবাজির কাজে ব্যবহৃত দুটি লাঠি ও চাঁদাবাজির নগদ ৮ হাজার একশত টাকা উদ্ধার করি। এটা আমাদের নিয়মিত অভিযান। যতদিন না শীতলক্ষ্যা নদী চাঁদাবাজ মুক্ত না হবে, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park