1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

লোক ভাড়া করে প্রশাসনের বিরুদ্ধে মানববন্ধন করলো স্বার্থান্বেষী মহল

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

টাকা দিয়ে লোকভাড়া করে প্রশাসনের বিরুদ্ধে মানববন্ধন করেছে রূপগঞ্জের স্বার্থান্বেষী মহল। তাদের দাবি রূপগঞ্জের প্রায় ৫ শতাধিক পরিবারকে তাদের ন্যায্য ভ‚মিরা দাম না দিয়ে কেয়ারিয়া মৌজায় পুলিশের এন্টিটেররিজম ইউনিটের জন্য ভ‚মি অধিগ্রহণ করতে চাচ্ছে সরকার। ওই ভ‚মির বর্তমান মূল্যের প্রায় ২০ গুনেরও কম মূল্যে ভ‚মি অধিগ্রহনের জন্য প্রশাসনের কর্তাব্যক্তিরা তাদের চাপ প্রয়োগ করছে বলেও অভিযোগ করেন তারা।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রায় ১৫ মিনিটেরও কম সময় ধরে চলে ওই মানববন্ধন। মিডিয়াকর্মীদের ছবি ও ভিডিও ফুটেজ নেয়ার সাথে সাথে শেষ হয় তাদের কর্মসূচি। মানববন্ধনের অংশগ্রহন করে প্রায় ১০ জনের মতো নারী।

এদিকে মানববন্ধন শেষে ওই নারীদের ভ‚মি সম্পর্কে জানতে চাইলে তারা এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান মিডিয়াকর্মীদের। তাদের এ কথায় অনেকটা অবাক হয়ে যায় মিডিয়াকর্মীরা, জন্ম দেয় রহস্যের। এ রহস্য উন্মোচন করতে মিডিয়াকর্মীরা চোঁখ রাখে ওই মানববন্ধনের আসা নারী-পুরুষদের উপর। তার একটু মিডিয়াকর্মীদের সামনে উন্মোচিত হয়ে যায় সকল রহস্যের। মানববন্ধনে নেতৃত্বে দেয়া সৈয়দ রওশেন নামে এক ব্যক্তি মানববন্ধনে আসা নারী-পুরুষদের জন্য ৫ হাজার টাকা অপর এক ব্যক্তিকে দিয়ে পাঠান। এতেই প্রমাণ হয়, মানববন্ধনে আসা ব্যক্তিদের তারা টাকা দিয়ে ভাড়া করে এনেছিলো। মানববন্ধনে নেতৃত্বে দেয়া ওই স্বার্থান্বেষী মহল টাকা দিয়ে লোক ভাড়া করে তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে বলেও জানা গেছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park