1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

খোকন সাহার আহ্বানে লাঙ্গলবন্দ স্নানউৎসব কমিটির সভা স্থগিত

আহসানুল হাবিব সোহাগ
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : লাঙ্গলবন্দে অষ্টমী স্নানোৎসবে পুণ্যার্থীদের ভোগান্তি কমাতে মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নানউৎসব কমিটির আলোচনা সভা স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন কমিটির উপদেষ্টা এড. খোকন সাহা।

এব্যাপারে মহনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংগঠনটির উপদেষ্টা এড. খোকন সাহা বলেন, গত কিছু দিন যাবৎ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল হতে পূণ্যার্থীরা লাঙ্গলবন্দ মহাতীর্থ স্নানউৎসবে আসছেন এবং স্নান কার্য সম্পাদন করছেন। শুধু বাংলাদেশ নয় ভারত, নেপাল থেকে পূণ্যার্থীরা লাঙ্গলবন্দে আসছেন। এতে করে লাঙ্গলবন্দে লোকসংখ্যা অনেক বেশি হয়ে যায় যা ধারণ ক্ষমতার চাইতে বেশি। মহাতীর্থ স্নানউৎসব কমটির পক্ষ থেকে প্রতিবছর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন-জেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় উপস্থিত হন। অতিথিরা গাড়ি ব্যবহার করে স্নানউৎসবে আসেন। এতে করে লোকজনের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনিীর উপরও বেশ চাপ পড়ে এবং তাদের অতিরিক্ত শ্রম দিতে হয়। সার্বিক বিবেচনায় স্নানউৎসব চলাকালীন সময়ে আলোচনা সভা স্থগিত করাটা সঙ্গত বলে আমি মনে করি। মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নানউৎসব কমিটির নেতৃবৃন্দের কাছে অনুরোধ রাখব, স্নানউৎসব কমিটির পক্ষ থেকে যে আলোচনা সভা করা হয়, তা স্নানউৎসব চলাকালে স্থগিত রাখুন।

এড. খোকন সাহার আহ্বানে আলোচনা সভা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নানউৎসব কমিটির সদস্যরা। এব্যাপারে কমিটির সভাপতি সরোজ বাবু বলেন, এড. খোকন সাহা কমিটির উপদেষ্টা। নানা দিক বিবেচনা করে উনি আলোচনা সভা স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন। তাই আমরা আলোচনা সভা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park