1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

স্থগিত না.গঞ্জ সদর উপজেলা নির্বাচন যে তারিখ হতে পারে

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

৮ মে দীর্ঘ প্রতীক্ষিত সদর উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা থাকলেও জমিসংক্রান্ত জটিলতার কারণে তা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) জেলা নির্বাচন অফিসার কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ মার্চে আপিল বিভাগের দেওয়া আদেশ প্রতিপালনার্থে নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা পরিষদের নির্বাচন ২২ এপ্রিল পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

জেলা নির্বাচন কমিশনারের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ রিয়াজুল আলম জানিয়েছেন, ২২ এপ্রিলের পর হাইকোর্টে এ বিষয়ে শুনানি হবে। শুনানির পর রায় দেওয়া হলে উপজেলা নির্বাচনের জন্য পূর্ব নিধারিত ৪ টি তারিখের কোন একটিতে সদর উপজেলা নির্বাচন হতে পারে।

তিনি  বলেন, ২২ এপ্রিল পর্যন্ত সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত রাখা হয়েছে। ২২ এপ্রিলের পর হাইকোর্টে এ নিয়ে শুনানী হবে। হাইকোর্ট রায় দিলে ৮ মে তারিখেই সদর উপজেলা পরিষদের নির্বাচন হতে পারে। কিংবা ১০-১২ দিন পর হতে পারে। আবার ১ মাস পরও হতে পারে। আদালত রায় দিলে যে ৪টি তারিখে দেশজুড়ে উপজেলা পরিষদের নির্বাচন হবে তার কোন একটিতে সদর উপজেলা পরিষদের নির্বাচন হতে পারে।

এদিকে, নির্বাচন কমিশনের সংশ্লিষ্টদের সাথে কথা বলে অনুমান করা যাচ্ছে, জুন নাগাদ সদর উপজেলা পরিষদের নির্বাচন হতে যাচ্ছে। জানা গেছে, সংশোধিত তারিখ অনুযায়ী প্রথম ধাপে ৮ মে, দ্বিতীয় ধাপে ২১ মে, ২৯ মে তৃতীয় ধাপে এবং ৫ জুন চতূর্থ ধাপে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে নারায়ণগঞ্জে ৮ মে বন্দর উপজেলা পরিষদ নির্বাচন, ২১ মে সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park