1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

ইসলামী শিক্ষা সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল করলো মানব কল্যাণ পরিষদ 

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
পবিত্র মাহে রমজান উপলক্ষে ধর্মীয় মূল্যবোধে মানবিক মানুষ তৈরীর লক্ষ্যে স্বেচ্ছাসেবকদের মাঝে ইসলামী শিক্ষা সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল করেছে মানব কল্যাণ পরিষদ। এছাড়াও নারায়ণগঞ্জ শহরের চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে পথশিশু ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে সংগঠনের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন এবং সকলকে মানবিক গুণাবলী নিয়ে মানবতার সেবায় কাজ করার আহ্বান জানান। মানবিক মূল্যবোধের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদের সাংগঠনিক সচিব মোঃ আকবর হোসাইন জনি, স্বাস্থ্য বিষয়ক সচিব কাজী ইমরুল কায়েস, শিক্ষা বিষয়ক সচিব বুবলী আক্তার, নির্বাহী কর্মকর্তা ইফতে সাম ও নারী উদ্যোক্তা আয়শা আক্তার। গত ২৮ মার্চ বৃহস্পতিবার প্রাণবন্ত মানবিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, স্বেচ্ছাসেবক কে এম নাজিম, গণমাধ্যম কর্মী মেহেদী মনজুর বকুল, বিডি নারী কল্যাণ সংস্থার সভাপতি দোলা দেওয়ান, সাধারণ সম্পাদক শিরিন খান, বিউটিশিয়ান রুনা আজাদ, মাঠ পর্যায়ের স্বেচ্ছাসেবক রাকিবুল ইসলাম ইফতি, জারিফ অনন্ত, ইসমাইল হোসেন রাফী, স্বেচ্ছাসেবী লতিফা বেগম, সাদিয়া আফরিন তমা, নিঝুম, তানিয়া সুলতানা, শিউলি বেগম সহ অন্যান্য। পরিশেষে সকলের মাঝে ইসলামী শিক্ষা সামগ্রীর মধ্যে কোরআন শরীফ, নূরানী কায়দা, নামাজ শিক্ষার বই ও টুপি বিতরণ করা হয়।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park