শহরের গলাচিপা এলাকায় বুধবার নুর হোসেন হাক্কানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে ইফতার সহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে নুর হোসেন হাক্কানী মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি এবং দৈনিক সচেতন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব কাজী মোঃ ইসলাম মিয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলো উক্ত মাদ্রাসার সাধারন সম্পাদক কাজী মোঃ আমির হোসেন রবিন, প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন মন্টু, উপদেষ্টা মোঃ শমসের আলী, দেওয়ান হিরু, কোষাধ্যক্ষ মোঃ গোলাম রসুল রফিক, হাজী সাইফুল আলম, নেওয়াজ আলী টুটুল, মোঃ কুতুবউদ্দিন আহমেদ, এডভোকেট মোঃ রাকিবুল ইসলাম শিমুল, মোঃ ইকবাল হাবীব, ইলিয়াজ মামুন সহ শহরের বিভিন্ন মসজিদের ঈমাম খতিব। এছাড়া বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবগ উপস্থিত ছিলো। অনুষ্ঠানে অতিথবৃন্দরা উক্ত মাদ্রাসা ও এতিমখানাকে উন্নয়ন করার লক্ষে সকলের সবোপরী সহযোগীতা করার তাগিদ দেন। অনুষ্ঠানটি উপস্থাপনা ও মোনাজাত পরিচালনা করেন নুরহোসেন হাক্কানী মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ আল-আমিন।
।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ