‘মাদককে না বলুন, সুস্থ্য ও সুন্দর জীবন গড়ুন’ এই ¯েøাগানকে সামনে রেখে আদর্শ নাগরিক ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে একটি রেস্তোরাঁয় ওই ইফতার ও দোয়ার অনুষ্ঠিত হয়। এর আগে, ইফতারের পূর্বে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় আদর্শ নাগরিক ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মাদ ইকবাল হোনাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, বীরমুক্তিযোদ্ধা মোহর আলী প্রমুখ।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ