1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হকার প্রসঙ্গে সেলিম ওসমান ‘এখন আর কি করার আছে ’

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেছেন, এতো কিছুর পরও এই বঙ্গবন্ধু সড়কে যদি হকাররা বসেই, তাহলে আর করার কি আছে? এই জায়গাতে আমার আর করার বাকি কি আছে?
বারবার মিটিং এবং হলিডে মার্কেটের ব্যবস্থা করে দেওয়ার পরও বঙ্গবন্ধু সড়কে হকার বসায় ক্ষুব্দ এমপি সেলিম ওসমান। শনিবার (২৩ মার্চ) হকারদের এরূপ আচারণে এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
এমপি সেলিম ওসমান আরও বলেন, হকারদের সাথে কথা বলেই তাদের কথা মাথায় রেখে এই ব্যবস্থা করা হলো। হকারদের নিয়ে অনেক বড়-বড় পরিকল্পনা করা হয়েছিলো। সেই পরিকল্পনাগুলোর অবস্থা কি হবে? হকাররা যদি হরিডে মার্কেট পাওয়ার পরও শর্ত না মানে তাহলে এখন কি করার আছে? প্রসঙ্গত, শুধু মাত্র ঈদকে সামনে রেখে রুজি-রুটির কথা চিন্তা করে হকারদের নির্দিষ্ট করে দেওয়া হলো হলিডে মার্কেট। শর্ত দেওয়া হয়েছিলো নগরীর নবাব সলিমুল্লাহ সড়কে বাদে অন্য কোথাও বসতে পারবে না তারা। অন্যদিকে শুধু মাত্র সপ্তাহের ছুটির দিনগুলোতে হলিডে মার্কেট বসানোর শর্ত দেয় সেলিম ওসমান। নানা আন্দোলন এবং আল্টিমেটামের পর শর্ত মেনে হকাররা বসতে রাজি হয়েছিলো নগরীর নবাব সলিমুল্লাহ সড়কে। তবে কিছু দিন গড়াতেই শর্তের কথা ভুলে গেছে তারা। বঙ্গবন্ধু সড়কের ডিআইটি, ২নং গেটসহ আশেপাশের এলাকায় ফুটপাত দখল করে আবারও চলছে বেচা কেনা। ঈদ যতো সামনে আসছে বঙ্গবন্ধু সড়কে হকার ততোই বাড়ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছে নগরবাসী। হকারদের প্রতি নমনীয়তা নয় শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে হবে বলে পরামর্শ সচেতন মহলের।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park