1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নবজাতকের লাশ উদ্ধারের সেই ঘটনায় ৬জন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪

খানপুরে ময়লার স্তুপ থেকে নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় ৮জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে ৬জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মার্চ) রাতে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ বোরহান উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি মামলার তথ্যটি নিশ্চিত করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন, জাহান ক্লিনিকের ম্যানেজার মো. হৃদয় (২৫), স্টাফ শিফাত আক্তার (৩২), নার্স সোনিয়া আক্তার কবিতা (৩৪) এবং বন্দরের নবীগঞ্জের আমির হোসেনের স্ত্রী শান্তি আক্তার (৪৫), তার মেয়ে আমেনা ওরফে মিথিলা (১৬) ও খানপুর ৩০০ শয্যা হাসপাতালের আয়া রানী বেগম (৪৪)। মামলার অন্য আসামীরা হলেন, শহরের খানপুর মেইন রোড এলাকার জাহান ক্লিনিক এন্ড প্যাথলজির ল্যাব ইনচার্জ মিথিলা (৪২) ও আয়া জহুরা আক্তার। এছাড়া অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামী করা হয়েছে।
মামলায় তিনি উল্লেখ করেন, ২১ মার্চ সকালে জাতীয় সেবা নাম্বার ৯৯৯ ফোন পেয়ে শহরের খানপার আল হেরা জেনারেল হসপিটাল সংলগ্ন রাস্তার পাশ থেকে একদিন বয়সী একটি নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে নবজাতকের প্রসবকারীনী আমেনা ওরফে মিথিলাকে সনাক্ত করে আটক করা হয়। এবং তার দেয়া তথ্য মতে, শান্তি আক্তার, রানী বেগম, মো: হৃদয় ও শিফাত আক্তারকে আটক করা হয়।
সাব ইন্সপেক্টর বোরহান উদ্দিন জানান, গত ২০ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে অন্তস্বত্তা আমেনা ওরফে মিথিলা তার মা শান্তি আক্তার ও রানী বেগমের সহযোগিতায় জাহান ক্লিনিক ও প্যাথলজীতে ভর্তি হন। ওইদিন রাত সাড়ে ৮টার দিকে একটি শিশু বাচ্চা প্রসব করেন মিথিলা। পরে আসামীরা শিশু বাচ্চার পরিচয় গোপন করে লাশটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যান। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৬ জনকে আটক করা হয়েছে। বাকী দুইজনকে আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park