সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্হ্যতা কামনা মিলাদ ও ইফতার মাহফিলে আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) বন্দর হাজরাদী এলাকায় বন্দর কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ বিএনপি উদ্দ্যেগে ওই মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও ইফতার মাহফিলে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাদুল্লাহ মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক ফতে মোহাম্মদ রেজা রিপন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূইয়া হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজলসহ নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ বলেন, ইফতারের পূর্ব মূহুর্তে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার সময়। কিন্তু এই সময় আমরা দেশের মানুষ নিয়ে ভাবছি, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিদেশে চিকিৎসার জন্য বার বার অনুরোধ করেছি। কিন্তু এতো নিষ্ঠুর সরকার যে, একটি মিথ্যা মামলা দিয়ে দেশ নেত্রীকে প্রথমে ৫ বছর পরে ১০বছর সাজা দিলেন। আমরা এই সরকারকে জানিয়েছিলাম তত্ত¡াবধায়ক সরকারের অধিনে নির্বাচন করার জন্য। কিন্তু তারা করেনি। যদি তত্ত¡াবধায়ক সরকারের অধিনে নির্বাচন হতো তাহলে এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ৩০টি আসনও পেতো না। তারা এটা না করে একটি অবৈধ নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েছেন। আমরা সেটা প্রত্যাখান করেছিলাম।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ