কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ বলেছেন, ইফতারের পূর্ব মূহুর্তে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার সময়। কিন্তু এই সময় আমরা দেশের মানুষ নিয়ে ভাবছি, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিদেশে চিকিৎসার জন্য বার বার অনুরোধ করেছি। কিন্তু এতো নিষ্ঠুর সরকার যে, একটি মিথ্যা মামলা দিয়ে দেশ নেত্রীকে প্রথমে ৫ বছর পরে ১০বছর সাজা দিলেন। আমরা এই সরকারকে জানিয়েছিলাম তত্ত¡াবধায়ক সরকারের অধিনে নির্বাচন করার জন্য। কিন্তু তারা করেনি। যদি তত্ত¡াবধায়ক সরকারের অধিনে নির্বাচন হতো তাহলে এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ৩০টি আসনও পেতো না। তারা এটা না করে একটি অবৈধ নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েছেন। আমরা সেটা প্রত্যাখান করেছিলাম। বৃহস্পতিবার (২১ মার্চ) বন্দর হাজরাদী এলাকায় বন্দর কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ বিএনপি উদ্দ্যেগে এক মিলাদ ও ইফতার মাহফিল তিনি এসব কথা বলেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ