1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নারায়ণগঞ্জে মানবিক চেয়ারম্যানের ভর্তুকি মূল্যে পন্য বিক্রি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে এবং মানুষ যেন নায্যমূল্যে পন্য পায় সেজন্য ভর্তুকি মূল্যে বেচাবিক্রি শুরু করেছেন এক মানবিক চেয়ারম্যান। আজ মঙ্গলবার (১৯ মার্চ) উপজেলার সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ মাহমুদ বাগবাড়িতে ৬৫০ টাকা দরে গরুর গোশত বিক্রি করেছেন। গ্রামবাসী নায্য মূল্যে গোশত কিনতে পেরে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শুধু তাই নয় তিনি দাম বৃদ্ধি পাবার পর ৪৭ টাকা কেজি দরে পেয়াজ, ৩০ টাকা কেজিতে আলু বিক্রি করেছেন ভোক্তাদের কাছে। তার এ কর্মকান্ডে ইউনিয়নের জনগন সন্তোষ প্রকাশ করেছেন।

জানা যায়, দ্রব্যমূল্য বৃদ্ধি পাবার পর থেকে ইউনিয়নের সাধারণ মানুষ নিজেদের দুর্দশার কথা চেয়ারম্যানকে বলতেন। তিনি সেসব শুনে নিজে মনস্থির করেন কিভাবে মানুষকে নায্যমূল্যে নিজের সাধ্যমত পন্য দেয়া যায় সেরকম উদ্যোগ নেয়ার। এরপরই শুরু হয় এমন উদ্যোগ। বিক্রি করার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ঘোষণা দেন কত টাকায় তিনি কি পন্য দেবেন। বাজার মূল্যে অনেক কমে পন্য পেয়ে ক্রেতারাও এতে সন্তুষ্টি প্রকাশ করেন।

সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ মাহমুদ জানান, ন্যায্য মূল্যে পন্য নিন, অতি মুনাফালুফিদের সিন্ডিকেট ভেঙ্গে দিন, এই শ্লোগানকে সামনে রেখে পুরো রমজান মাসজুড়ে আমি আছি সাতগ্রামবাসীর পাশে। আমি চেষ্টা করবো পর্যায়ক্রমে সকল গ্রামেই পন্য পৌছে দিতে। আমি সকলের সহায়তা চাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ জানান, এটি সত্যিই ভাল উদ্যোগ। আমরা নিয়মিত বাজারে তদারকি করছি। চেয়ারম্যানের এ ধরনের উদ্যোগে মানুষের উপকার হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park