নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সুস্থতা কামনায় দোয়া মহফিল ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মার্চ) সরকারি তোলারাম কলেজের শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগে এ দোয়া ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক, ডিবিসি, যুগান্তরের জেলা প্রতিনিধি ও সমাজসেবক রাজু আহমেদ, কলেজের উপাধ্যক্ষ জীবন কৃষ্ণ মোদক, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সরকারি তোলারাম কলেজ শাখার সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমূখ। এসময় শামীম ওসমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এর আগে বুকে ব্যাথা অনুভব করায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তার এনজিওগ্রাম করা হয়েছে। তিনি বর্তমানে ভালো আছেন বলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ