1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর  এর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

ইসলমী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুহাম্মাদ ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল হাশিমের সঞ্চালনায় “পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা,  ইফতার মাহফিল ও কর্মী সভা-২০২৪ ” অনুষ্ঠিত হয়ে‌ছে। আজ শহরের ১নং রেল‌গেট এলাকায় সংগঠ‌নের নগর কার্যাল‌য়ে আ‌য়ো‌জিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর মোহতারাম কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী। বক্তব্যে তিনি বলেন, ইসলামী ছাত্র আন্দলোন বাংলাদেশ এ দেশকে সত্যিকার অর্থে সুখী সমৃদ্ধ, শক্তিশালী দেশে পরিণত করতে চায়।
এ দেশের তাহযিব তামাদ্দুনের সুরক্ষার কাজ করে,তাই এ নিয়ে ছিনিমিনি খেলা হবে তা সহ্য করা হবে না। বাঙা‌লি জাতি সবকিছু উপেক্ষা করতে পারে,কিন্তু দ্বীন ইসলামের উপর আঘাত আসবে,তা কখনো মেনে নিবে না।শুধু এক ক্যাম্পাসে ইফতার বন্ধ করতে চেয়েছে, এখন সকল ক্যাম্পাসে গণইফতার শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ্।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ।
তিনি বলেন, বিশ্বের মুসলিম দেশ গুলোর মধ্যে রমজান মাস উপলক্ষে ব্যবসায়ীগণ দ্রব্যমূল্য কমিয়ে দেয়। অথচ বাংলাদেশে রমজান মাস শুরু হলেই বাজারে দ্রব্যমূল্য হুঁ হুঁ করে বৃদ্ধি করে দেয় ব্যবসায়ীরা। একদল সিন্ডিকেট এই সকল কারবা‌রি করে থাকে। সরকার মহোদয় ক্ষমতায় আজ ১৬ বছর হয়ে গেল অথচ এই সিন্ডিকেট নির্মূল করতে পারেনি,তাই এসব কিছুর দায়ভার  সরকার মহোদয় কেই নিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, নারায়ণগঞ্জ  মহানগর এর সেক্রেটারি সুলতান মাহমুদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব রোমান প্রধান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতী হাবিবুল্লাহসহ মহানগর, থানা ও সাবেক নেতৃবৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি এইচএম শাহীন আদনান, সাংগঠনিক সম্পাদক নোমান আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক গাজী মুহাম্মাদ তারেক হাসান, দাওয়াহ সম্পাদক জাহিদুল ইসলাম মোল্লা, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ মাহবুবুর রহমান, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ ইফ্তি আলম, অর্থ ও কল্যাণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ্ সানভীর, বিশ্ববিদ্যালয় সম্পাদক আব্দুল্লাহ্ আল সাঈদ, ক্বওমী মাদরাসা সম্পাদক মুহাম্মাদ আমির হামজা, আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ আনিসুর রহমান, স্কুল ও কলেজ সম্পাদক  মুহাম্মাদ আব্দুস্ সালাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শেখ মুহাম্মাদ রুহুল আমিন, কার্যনির্বাহী সদস্য এইচএম ইউসুফ আহমাদ প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park