1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

ফুটপাত দখল করে নামিদামি রেস্তোরার ইফতার বিক্রি, পথচারীদের ভোগান্তি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

পবিত্র মাহে রমজান এলেই নগরীতে বাহারি রকমের ইফতার নিয়ে ফুটপাত দখল করে ব্যবসা করে রেস্তোরাঁগুলো। যার ফলে সাধারণ পথচারীদের ফুটপাত ছেড়ে, সড়ক দিয়ে চলাচল করতে হয়। রেস্তোরাঁগুলোর এভাবে অবৈধভাবে ফুটপাত দখলে থাকায় দুর্ভোগের শিকার পথচারীরা। রবিবার (১৭ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু সড়কে সরেজমিনে এরকম চিত্রই লক্ষ্য করা যায়। সুগন্ধা প্লাস, আলম কেবিন, মনির কেবিন, হোয়াইট হাউস, আনন্দসহ বেশ কয়েকটি রেস্তোরাঁ সড়কে ফুটপাতের উপর ইফতার বিক্রি করছে। এতে, ফুটপাত ছেড়ে সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। রাজেশ চন্দ্র বসু নামে একজন পথচারী বলেন, মুসলিমদের পবিত্র মাস রমজান মাস। এসময় তারা চাইলে রেস্তোরাঁর ভেতরেই ইফতার বিক্রি করতে পারে। কিন্তু, তারা ফুটপাত দখল করে রেখেছে। যার ফলে, আমাদের মত সাধারণ পথচারীদের চলাচলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

সাব্বির হোসেন নামে একজন বলেন, আমি শহরে চাকুরি করি। প্রতিদিনই ফুটপাত দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু রোজার মাসে রেস্তোরাঁগুলো ইফতার বিক্রির নাম করে, ফুটপাতের অধিকাংশ জায়গা দখল করে নিচ্ছে। তাদের ফলে, আমাদের যাতায়াতে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। সরকারে উচিত দ্রুত ব্যবস্থা নিয়ে এরকম অবৈধ দখল উচ্ছেদ করা। রেস্তোরাগুলোর ফুটপাত দখলের বিষয়ে জানতে চাওয়া হলে সদর থানারা ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শাহাদাত হোসেন জানান, আমরা সার্বক্ষণিক মাঠে কাজ করছি। আমাদের পুলিশ সব সময় সতর্ক অবস্থানে থেকেই মানুষের মুক্ত চলাফেরার জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু ফুটপাত দখল করে যেসব রেস্টুরেন্ট ও রোস্তোরাঁ গুলো ইফতার বিক্রি করছে এটা মূলত সিটি কর্পোরেশনের কাজ। তবুও আমরা পর্যবেক্ষনে রাখছি, প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park