1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

কেন্দ্রে মিথ্যা বলেছেন আনোয়ার খোকন সাহা : আরাফাত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত বলেছেন, কমিটি নিয়ে আমাদের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ভাইকে মিথ্যা তথ্য দিয়েছেন মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা। তারা বলেছেন, মেয়র আইভীকে জানিয়ে তারা কমিটি করেছেন যা একেবারে মিথ্যা কথা। তারা কারো সাথে কথা বলেননি।

রোববার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে শহরের ২ নং রেলগেট এলাকায় অবস্থিত জেলা ও মহানগর আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

এর আগে তিনি ফুলে দেয়ার সময় বলেন, আমাদের একমাত্র নেতা শেখ মুজিবুর রহমান যার কারণে আজ আমরা স্বাধীন দেশ ও স্বাধীন পতাকা পেয়েছি। তার অবদানে আজ বাঙালি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত।

পরে তিনি কমিটি প্রসঙ্গে বলেন, যেহেতু এটা প্রতিবাদ জানানো হয়েছে আর তারা বলেছেন কেন্দ্রে গিয়ে মির্জা আজম ভাইকে যে মেয়রকে জানিয়ে কমিটি করা হয়েছে। এ তথ্যটি সঠিক নয়। আমরা কেন্দ্রে মির্জা আজম ভাইকে বিষয়টি জানিয়েছি। যদি সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ড এমপি শামীম ওসমানের হয়ে থাকে তাহলে সিটি করপোরেশনের ২৭ টি ওয়ার্ড তো মেয়র আইভীর। বাদ দিলাম ১০ টি তারপরও তো ১৭টি থাকে। এসব কমিটির মেয়র আইভীকে না জানিয়ে কিভাবে করে।

তিনি বলেন, যতগুলো কমিটি হয়েছে ২/৪টি ছাড়া বাকি কোন কমিটি যোগ্যত্যসম্পন্ন হয়েছে বলে আমরা মনে করিনা। আশা করি কেন্দ্র এ ব্যাপারে দেখভাল করবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park