1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

‘জিয়াউর রহমান আমাদের মুখে তালা দিয়েছিলো’…..বঙ্গবন্ধুর জন্মদিনে খোকন সাহা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, বিট্রিশ শাসনের পর বাঙ্গালী জাতির মুক্তি জন্য বার বার ব্যর্থ হয়েছে তাদের আন্দোলন ও সংগ্রামে। তখন লাখ লাখ বাঙ্গালী তখন মুক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে হাত তুলে দোয়া করতো যে, হে মহান সৃষ্টিকর্তা আপনি আমাদের এমন একজন মানুষ পাঠান, যে আমাদের এই মুক্তি জন্য লড়তে পারবে। ঠিক এমন সময় আজকের এই দিনে বাঙ্গালীর মুক্তির জন্য সৃষ্টিকর্তা আমাদের কাছে তাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম গ্রহন করেন। ছোট বেলা থেকেই উনি বাঙ্গালী জাতির মুক্তির জন্য উনি কাজ করেছেন। এই কাজ করতে গিয়ে আবার তাকে কারাবরণ করতে হয়েছে, বিট্রিশদের অত্যাচার সহ্য করতে হয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত এই বাঙ্গালী জাতির জন্য তিনি সংগ্রাম করে গেছেন। আজকে সেই মানুষটার জন্মদিন। আজ রবিবার (১৭ মার্চ) সকাল ১১টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিন উপলক্ষে, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে অনুষ্ঠিক দোয়া মাহফিল ও আলোচনা সভা তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পঁচাত্ত্বরের পড়ে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী আমরা পালন করতে পারি নাই। লুকিয়ে লুকিয়ে আমরা জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী পালন করতে হইছে। জিয়াউর রহমান আমাদের মুখে তালা দিয়েছিলো। আমরা বাঙ্গালীরা প্রতিষ্ঠিত হতে পারিনি, সেখানে আমাদের প্রতিষ্ঠিত করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করে তার স্বপ্নের সোনার বাংলা গড়লেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খোকন সাহা বলেন, আমরা বিশ্বাস করি এই দেশের তৃণমূল হলো আমাদের শক্তি। আমরা তৃণমূল নেতাকর্মীদের অনেক ভালোবাসি। আমরা অনেক আন্দোলন, সংগ্রাম, নির্যাতন, কারা ভোগ করে ও বাধা পেরিয়ে এই মহানগর আওয়ামী লীগকে সুসংগঠিত করেছি। দয়াকরে আপনারা আমাদের এই অর্জনকে খারিজ করে দিয়েন না, আপনাদের কাছে অনুরোধ। আমরা সবাইকে সুযোগ করে দিতে পারি নাই, যাদের পারি নাই তাদের অন্য জায়গায় সেট করে দিবো। ছোট ভাই স্ট্যাটাস দিয়ে মন্তব্য করে প্রতিবাদ করে, আমি আর আনোয়ার ভাই কিছু মনে করি নাই। কারণ আমরা মনে করি তারা আমাদের সন্তান। তারা ভুল করতে পারে কিন্তু আমরা তো ভুল করতে পারি না। আপনারা যারা দুঃখ পেয়েছেন আমরা আপনাদের দুঃখের সমাধান করে দিবো।

সভায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. খোকন সাহার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা বেগম মালা, আইন সম্পাদক এড. ওয়াজেদ আলী খোকন, প্রচার সম্পাদক এড. হাবিব আল মুজাহিদ পলু, দপ্তর সম্পাদক এড. বিদ্যুৎ কুমার সাহা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. প্রফেসর আতিকুজ্জামান সোহেল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহ জামাল খোকন, মহানগর তাঁতী লীগের আহবায়ক চৌধুরী এইচ, এম,শাহেদ ফারুক প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park