1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইনবোর্ড চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা, ভাংচুর লুটপাট # ফতুল্লা থানায় অভিযাগ দায়ের ৩৬ বছরে নেই কোন মামলা, নেই কোন বিএনপি’ কর্মসূচীর ছবি // মতি কারাগারে অথচ তার সহযোগী দেলু ভুইয়া বাইরে থেকে বিএনপির নেতা হতে মরিয়া মহান মে দিবসে শ্রমিক সমাবেশে // ঢাকায় সাখাওয়াৎ, টিপু, আসলামের নেতৃত্বে মহানগর শ্রমিকদলের বিশাল শো-ডাউন লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

না.গঞ্জে সপ্তাহিক হলিডে মার্কেটে চালু ** সপ্তাহব্যাপী বসবে নির্দিষ্ট হকার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জে নবাব সলিমুল্লাহ সড়কে একপাশের রাস্তা বন্ধ করে সপ্তাহে দুদিন হলিডে মার্কেটে বসতে শুরু করেছে। এ ছাড়া সপ্তাহব্যাপী নির্দিষ্ট ৯শ হকার এ সড়কের সুপাশে সুশৃঙ্খলভাবে বসবে। শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজের পর বসতে শুরু করে হকাররা। এর আগে সকাল থেকে মালামাল দিয়ে দোকান সাজায় তারা। শহরের নবান সলিমুল্লাহ সড়কে এ হলিডে মার্কেট প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার বসবে। এদিন হকাররা এখানে অস্থায়ীভাবে বেচাবিক্রি করতে পারবেন। হকারদের বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সলর শওকত হাসেম শকু বলেন, আমাদের মেয়র, এসপি ও ডিসি মিলে এই সিদ্ধান্ত নিয়েছিল। সেই মোতাবেক নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান হকার নেতৃবৃন্দের সাথে বৈঠক করোছেন। সেখানে তিনি এই সড়কে শুক্রবার ও শনিবার হলিডে মার্কেট হিসেবে ব্যাবহৃত হবে বলে জানিয়েছেন। অন্যদিন এটা ফ্রী থাকবে। এখানে নয়শ হকার বসবে আর হকার্স মার্কেটে ছয়শ। কাউন্সিলর বলেন, নারায়ণগঞ্জ-৪ ও ৫ এর সংসদ সদস্য, আমাদের মেয়র ও ডিসি এসপি বলেছেন, ডিসিপ্লিন মেনে এখানে বসতে হবে। শুক্রবার ও শনিবার এখানে বসতে পারবে, বাকি দিন সপ্তাহের রাস্তায় দুই পাশে শুধু নয়শ হকার বসবে। কোরবানি ঈদ পর্যন্ত তাদের বসার সময় বর্ধিত করা হয়েছে। এর মধ্যে তাদের জন্য একটি ব্যবস্থা করা হবে। তিনি বলেন, তাদের নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে। কোন রকমের চাঁদা কেউ চাইলে এসপি সাহেবকে শুধু ফোনে একটি মেসেজ দিবেন। বাকিটা তিনি দেখবেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park