দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকাতে বাজার পরিদর্শন করেছে প্রশাসন। গত ১৩ মার্চ নগরীর দ্বিগু বাবুর বাজারে জেলা প্রশাসক মাহমুদুল হক এসে বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখেন। এসময় তিনি ব্যবসায়ীদের সতর্ক করা সহ নিয়ম মেনে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেন। কিন্তু তার এ নির্দেশনা আমলে নেয়নি ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১৪ মার্চ) দ্বিগু বাবুর বাজারে সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা যায়।
বাজারের বিভিন্ন দোকান ঘুরলে দেখা যায়, বেশির ভাগ দোকানে টাঙানো হয়নি পণ্যের নির্ধারিত মূল্য তালিকা। পণ্যের বাড়তি দাম রেখেই ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে। ব্যবাসায়ীদের সাথে কথা বলে জানা যায়, শাক-সবজিতে ৫-১০ টাকা কম রাখা হলেও মাছ-মাংস, চাল-ডালের মূল্য আগের মতই রয়েছে। তাদের দাবি, চড়া দামে পণ্য কিনতে হয়; তাই ক্রেতাদের কাছে কিছুটা বেশি দামে বিক্রি করতে হয়।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ